কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় নিহত শ্রমিক

- Advertisements -

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় পারভেজ হোসেন (১৮) নামেন এক শ্রমিক নিহত হয়েছেন।

সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা শেরজাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে।

Advertisements

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন দিয়ে হাটাহাটি করছিল। এ সময় পিছন থেকে ঢাকা আগামী টাঙ্গাইল কমিউনিটি একটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Advertisements

জয়দেবপুর জংশনের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, ওই দুর্ঘটনার ঘটনাটি শুনেছি। তবে লাশ নিয়ে পরিবারের লোকজন চলে গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l27u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন