ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

- Advertisements -

গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।ওই ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে শনিবার রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বাবুল সিকদার উপজেলার বড় গোবিন্দপুর ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

ওই ছাত্রীর বাড়ি কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায়।

Advertisements

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল সাতটার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে স্কুলের দিকে যাচ্ছিল। এ সময় ওই শিক্ষকের বাড়ির সামনে পৌঁছালে ওই শিক্ষক ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফাঁকা থাকায় এক পর্যায়ে কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এক পর্যায়ে ওই ছাত্রীকে গলা চেপে ধরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হত্যার ভয়ভীতি দেখায় ও পরিবারকে খুন করবে বলে হুমকি দেয়।

এ ঘটনার তিন দিন পর ধর্ষণের শিকার ওই ছাত্রী শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে পরিবারের চাপে সে ঘটনাটি পরিবারকে জানান।

পরে তার পরিবার বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানালে বিষয়টি নিয়ে দফায় দফায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়েও এর কোন সোরাহা হয়নি। পরে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকের বিচারের দাবি জানানো হয়। শনিবার দুপুরে ওই ছাত্রী ও ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন।

Advertisements

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আবুল বাসার জানান, রাতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l5h3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন