জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে থাকছে না যুক্তরাষ্ট্র-চীন

- Advertisements -

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃস্বরণকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলনে বক্তা হিসেবে থাকছে না।

বুধবার অনুষ্ঠেয় জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক ৪১ বক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের বক্তার নাম উল্লেখ নেই।

Advertisements

গত ডিসেম্বরে এই সম্মেলনের কথা ঘোষণা করা হয়।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সম্মেলনের ঘোষণা দিয়ে বলেছিলেন, এই সম্মেলনটিকে তিনি অর্থহীন করবেন না। কার্বন নিঃস্বরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার দৃঢ় পরিকল্পনা যাদের রয়েছে কেবল তাদেরকেই এখানে অন্তর্ভুক্ত করা হবে।

Advertisements

সম্মেলনে অংশ নিতে যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা ও ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন। বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l84z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন