চার কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ-কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

Advertisements

এই কার্ডের সুবিধাদি প্রসঙ্গে তিনি বলেছেন, এর মাধ্যমে মাসিক ভিত্তিক ২ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী।তিনি আরও বলেছেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে; বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এ-মতবিনিময় অনুষ্ঠিত হয়।‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শুনছেন তারেক রহমান। তরুণদের উদ্দেশে নিজেও দিকনির্দেশনা দেন।এতে উপস্থিত তরুণরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে।এই মতবিনিময় পর্ব শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/l8zu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন