আইনি বিপাকে সোনু সুদ

- Advertisements -

নাসিম রুমি: এবার অবৈধ বেটিং অ্যাপ মামলায় বিপাকে বলিউড অভিনেতা সোনু সুদ। অভিনেতাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২৪ সেপ্টেম্বর দিল্লির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে সোনুকে। এই মামলায় ইতোমধ্যেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Advertisements

এদিকে মঙ্গলবার অভিনেতা অঙ্কুশ হাজরাও গিয়েছেন হাজিরায়। অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তলব করা হয়েছে যুবরাজ সিংকেও।

সোনুকে শেষ দেখা গেছে অ্যাকশন কমেডি সিনেমা ‘মাধা গজ রাজা’য়। এর আগে তিনি জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে তার পরিচালিত প্রথম ছবি ‘ফতেহ’-তে অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য এবং বিজয় রাজ।

Advertisements

১৯৯৯ সালে তামিল ছবি দিয়ে সোনু সুদ অভিনয় দুনিয়ায় পা রাখেন। ছবিটি পরিচালনা করেছিলেন ভারতী। এবং সোনু ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ খান এবং লায়লা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/leeb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন