চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজার রেসিপি

- Advertisements -

পাট শাক সহজলভ্য ও পুষ্টিকর একটি সবজি। এটি শুধু স্বাস্থ্যের জন্য উপকারীই নয়, সঠিকভাবে রান্না করলে অত্যন্ত রঙিন ও লোভনীয় স্বাদও নিয়ে আসে। এবার আমরা পাট শাককে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে যাচ্ছি-চিংড়ি এবং বাদামের সঙ্গে ভাজার মাধ্যমে।

চিংড়ির স্বাদ, বাদামের সুগন্ধ আর পাট শাকের নরমতা ও মৃদু স্বাদের সঙ্গে মিলিত হয়ে এক অসাধারণ সসঙ্গ তৈরি করবে। সহজে, দ্রুত এবং সুস্বাদু এই পদ খাবারের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। রইলো রেসিপি-

Advertisements

উপকরণ

  • পাট শাক ২ আঁটি
  • তেল আধা কাপ
  • খোসা ছাড়ানো চিনাবাদাম ১ মুঠো
  • রসুনকুচি ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি আধা কাপ
  • আস্ত শুকনা মরিচ ৩-৪টি
  • ছোট চিংড়ি ২০০ গ্রাম
  • হলুদগুঁড়া আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে পাট শাকের কাঁচা ডাঁটা ফেলে শুধু পাতা সংগ্রহ করুন। এরপর ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে চিনাবাদাম ভেজে তুলে রাখুন। একই তেলে রসুন ও পেঁয়াজ কুচি ভেজে মচমচে করে তুলে রাখুন। এবার শুকনো লাল মরিচও হালকা করে ভেজে নিন এবং এরপর রসুন-পেঁয়াজের সঙ্গে মিলিয়ে গুঁড়া করুন।

Advertisements

এবার একই কড়াইয়ে হলুদ ও লবণ মেখে চিংড়ি ভেজে নিন। তারপর পাট শাক যোগ করে লবণ ছিটিয়ে ভাজুন শাক নরম হওয়া পর্যন্ত। সবশেষে ভাজা বাদাম এবং মরিচ-রসুনের মিশ্রণটি শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q8vd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন