English

27 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

ইনসুলিনের খরচ বাঁচাবে খাবার! গবেষণায় উঠে এল ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়

- Advertisements -

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে নতুন এক গবেষণা।

সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, লো-ফ্যাট বা কম চর্বিযুক্ত ভেগান ডায়েট অনুসরণ করলে রোগীদের প্রতিদিনের ইনসুলিনের চাহিদা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

সাধারণত ইনসুলিন এমন একটি হরমোন যা রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ সরিয়ে পেশী ও লিভারের কোষে পৌঁছে দেয়, যা পরবর্তীতে শক্তি হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু টাইপ-১ ডায়াবেটিস রোগীদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না, তাই তাদের ইনজেকশনের মাধ্যমে এই হরমোন গ্রহণ করতে হয়।

গবেষণাকালে বিজ্ঞানীরা লো-ফ্যাট ভেগান ডায়েটের সাথে সাধারণ একটি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের তুলনা করেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, যারা কঠোরভাবে কম চর্বিযুক্ত নিরামিষ বা ভেগান খাবার গ্রহণ করেছেন, তাদের প্রতিদিনের মোট ইনসুলিনের চাহিদা ২৮ শতাংশ বা গড়ে ১২.১ ইউনিট কমেছে।

অন্যদিকে, যারা সাধারণ ডায়েট অনুসরণ করেছিলেন, তাদের ইনসুলিন চাহিদার ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এই গবেষণা ডায়াবেটিস ব্যবস্থাপনায় খাদ্যাভ্যাসের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7e32
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন