ঘুমানোর আগে এড়িয়ে চলবেন যেসব খাবার

- Advertisements -

রাতের ঘুম শুধু ক্লান্তি দূর করে না, এটি শরীরের সার্কডিয়ান চক্র ও বিপাক ক্রিয়ার উন্নতিতেও সাহায্য করে। সারাদিনের কঠিন পরিশ্রমের পর ঘুমের মাধ্যমে শরীরের অঙ্গগুলো বিশ্রাম পায়।

ঘুমাতে যাওয়ার আগে এমন কিছু খাবার খাওয়া উচিত নয় যা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। চলুন, জেনে নিই কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত।

ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটে ক্যাফেইন ও থিওব্রোমিন নামক দুইটি উপাদান থাকে। যা স্নায়ুকে উত্তেজিত করে এবং ঘুমের সমস্যা সৃষ্টি করে। ক্যাফেইন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, ফলে ঘুম গভীর হয় না। থিওব্রোমিন হৃদস্পন্দন বাড়িয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

Advertisements

এ ছাড়া ডার্ক চকোলেট হজম হতে সময় নেয়। যা রাতে অস্বস্তির কারণ হতে পারে।

ফাস্টফুড
এই ধরনের খাবারে চর্বি ও লবণের পরিমাণ বেশি থাকে, যা হজম হতে সময় নেয়। রাতে চর্বিযুক্ত খাবার খেলে অ্যাসিডিটি ও পেটে অস্বস্তি হতে পারে।

লবণ শরীরকে ডিহাইড্রেট করে, যা ঘুমের গুণমান কমিয়ে দেয়। বাজারের ফাস্টফুডে প্রায়শই এমএসজি (মনোসোডিয়াম গ্লুটামেট) থাকে। যা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।

Advertisements

টমেটো-ভিত্তিক সস বা খাবার
টমেটোতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। যা রাতে খেলে অ্যাসিডিটির কারণ হতে পারে।

বাজারজাত টমেটো সসে শুধু টমেটো নয়, চিনি ও অন্যান্য উপাদান থাকে, যা ঘুমে সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি টমেটো-ভিত্তিক স্যুপ খেলে পেটের অস্বস্তি হতে পারে। কিছু মানুষের টমেটোতে অ্যালার্জি থাকলে তা ঘুমের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3zti
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন