ধনকুবের বেজোসের বিয়েতে যোগ দিতে ভেনিসে বিল গেটস, কিম কার্দাশিয়ানরা

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতালির ভেনিস শহরে  কয়েক দিন ধরেই জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি চলছিল। গতকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এটি বেজোসের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী সমাজসেবী ম্যাকেঞ্জি স্কটের সাথে ২০১৯ সালে বিচ্ছেদ হয়। সানচেজেরও এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সাথে ২০১৯ সালে বিচ্ছেদ হয়।

Advertisements

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইতোমধ্যে ভেনিসে পৌঁছেছেন ধনকুবের বিল গেটস, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম ও জর্ডানের রানি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, ক্রিনস জেনার ও কিম কার্দাশিয়ানও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার জামাই জ্যারেড কুশনার গত মঙ্গলবার অনুষ্ঠানস্থলে পৌঁছান। তারা ঘোরাঘুরি ও কেনাকাটা করে বাড়তি সময় কাজে লাগিয়েছেন।

এই বিয়েতে আনুমানিক ৫ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে। গত বুধবার একটি হেলিকপ্টারে করে ভেনিসে আসেন জেফ বেজোস (৬১) ও লরেন সানচেজ (৫৫)। তারা বিলাসবহুল আমান হোটেলে উঠেছেন। তাদের কক্ষ থেকে গ্রান্ড ক্যানেলের দৃশ্য উপভোগ করা হয়। প্রতি রাতে এই কক্ষের ভাড়া ৪ হাজার ৬৮৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা প্রায়।

Advertisements

আজ শুক্রবার সান জর্জিও নামের একটি ছোট দ্বীপে বেজোস ও সানচেজ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে শনিবার। ওই দিন আর্সেনালের একটি হলে হবে মূল অনুষ্ঠান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lj6l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন