শিশুকে ধর্ষণের ভিডিও ধারণ, কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

- Advertisements -

রাজশাহীতে টাকার দেওয়ার লোভ দেখিয়ে রবিবার রাত সাড়ে আটটার দিকে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে সাব্বির (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার সাব্বির রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার মাসুমের ছেলে।

এ ঘটনায় ওই শিশুর বাবা সোমবার সকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Advertisements

এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।

শিশুটির বাবা অভিযোগ করেন, হড়গ্রাম চারখুটা মোড় এলাকার একটি দোকানে পণ্য কিনতে রাত সাড়ে ৮টার দিকে তার মেয়ে শিশুটি যায়। তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে সাব্বির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে।

এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে থানায় গিয়ে শিশুটি জবানবন্দি দেয়। অভিযুক্ত সাব্বিরের বাবা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Advertisements

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি বর্তমানে রামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lnjw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন