‘আগামী দিনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে’

- Advertisements -

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল।

আজ বেলা সাড়ে ১২টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ মিঃ স্কট ব্রান্ডন এবং পলিটিক্যাল, ইকোনোমিক ও কালচারাল কাউন্সিলর মিঃ আর্টুরো হাইন্স জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে এলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাদের স্বাগত জানান।

Advertisements

এসময় তারা বন্ধু প্রতীম মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সভায় তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

Advertisements

এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lr8s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন