ভক্তদের টানে বাংলাদেশে মেসি আসবেন কি?

- Advertisements -

নাসিম রুমি: লিওনেল মেসি এখন আছেন ফুরফুরে মেজাজে। তিনি জিতেছেন বিশ্বকাপ। পুরো ক্যারিয়ারের লালিত যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে এবার। কাতারের মাটিতে বিশ্বকাপ জিতেছেন তিনি।

মেসি এই ফুরফুরে ভাব নিয়ে কি বাংলাদেশে আসবেন? বাংলাদেশের ভক্তদের জন্য কি মেসি আসবেন?
সারা বিশ্বে কোটি কোটি ভক্ত রয়েছে মেসির। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের ভক্তদের খবর পৌছে গেছে মেসির দেশ আর্জেন্টিনায়, পৌছে গেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে, পৌছে গেছে মেসির পরিবারের কাছে।

Advertisements

এবারের বিশ্বকাপকে ঘিরে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল তার খবর পৌছে গেছে সেখানেও। তাই তো বিশ্বকাপ শেষে বাংলাদেশকে আলাদা করে ধন্যবাদ দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

এছাড়া বিশ্বকাপ চলাকালীন সময়ে লিওনেল মেসির মা বলেছিলেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশে আসবেন ঘুড়তে। সঙ্গে অবশ্যই মেসিকে নিয়েই আসবেন বলেছেন।

Advertisements

মেসির জন্য বাংলাদেশ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বাংলাদেশে এসেছিলেন। এখানে এসে নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ খেলেছিলেন। আবারও কি আসবেন মেসি?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ltg8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন