সৌরভের দাদাগিরিতে বাংলাদেশ নিয়ে যা বললেন ইধিকা পাল

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’ অনুষ্ঠানে বসতে চলেছে তারকার মেলা। সেই পর্বটি প্রচার হবে আগামী ১০ নভেম্বর শুক্রবার। এদিনের অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।

ওপার বাংলায় এই অভিনেত্রীকে মূলত ছোটপর্দায় দেখা গেছে। কিন্তু বাংলাদেশে তিনি শাকিব খানের ‘প্রিয়তমা’। এই সিনেমা দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কাজের জন্য দীর্ঘদিন তাকে থাকতে হয়েছে বাংলাদেশে। এখানকার একাধিক ঘটনার কথা ‘দাদাগিরি’তে তিনি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে শেয়ার করবেন।

Advertisements

এদিন ইধিকার সঙ্গে মশকরা করতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে। তিনি ইধিকার কাছে জানতে চাইবেন বাংলাদেশের অভিজ্ঞতা।

অভিনেত্রী জানান, তিনি কাজের জন্য বাংলাদেশে এসেছিলেন। এখানকার কথা বলার ধরনও শিখেছেন। এমনকি তাকে এদিন বাংলাদেশের ঢংয়েই বাংলা বলতে দেখা যায়। ইধিকা সৌরভকে বলেন, ‘ইলিশ মাছ খাইতে পারেন?’ উত্তরে সৌরভও বাঙাল ভাষায় বলেন, ‘হ কেউ কাঁটা বেছে দিলে পারি।’

Advertisements

তখন ইধিকা জানান, তিনি বাংলাদেশে এসে পাক্কা এক ডজন (১২টি) ইলিশ মাছ খেয়েছেন। প্রতি শুক্রবার এবং শনিবার রাত সাড়ে ৯টা থেকে জি বাংলায় সম্প্রচারিত হয় সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’। বেশ জনপ্রিয় ওপার বাংলার এই টিভি শো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m1fp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন