সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অভিনেত্রী সুহির জন্মদিন পালন

- Advertisements -

২০১৭ সালে অজানা ভালোবাসা নাটকে চিত্রনায়ক আমিন খানের বিপরীতে অভিনয় দিয়ে অভিষেক ঘটে কুষ্টিয়ার মেয়ে অপ্সরা সুহির।এরপর নিলয়ের সাথে জুটি বেঁধে ইজিনেট প্রেম নাটকে অভিনয় করেন তিনি।

২০১৮ সালে কলকাতার জনপ্রিয় অভিনেতা তথাগত ও পরান বন্দোপাধ্যায়ের সাথে মন যেখানে হ্রদয় সেখানে টেলিছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

Advertisements

ইতিমধ্যে শিপন মিত্র,শাহরিয়ার নাজিম জয়,তানভীর,সাব্বির আহমেদ,কল্যাণ কোরাইয়াসহ অনেক অভিনেতার সাথে প্রায় পঁচিশ টির বেশী নাটকে অভিনয় করেছেন।এবার ঈদে তার অভিনীত দুটি নাটক প্রচার হয়েছে।

বিবিএ পড়ার পাশাপাশি অভিনয় নিয়েই তার যত স্বপ্ন।হতে চান একজন বড় মাপের অভিনয় শিল্পী। বর্তমানে বেশ কিছু নাটকের সুটিং নিয়ে ব্যস্হ রয়েছেন তিনি।

Advertisements

অভিনয়ের সাথে সাথে মানবসেবা করে চলেছেন। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্বরত রয়েছে এই শিল্পী। কাল ছিল অপ্সরা সুহির জন্মদিন। জন্মদিনে তিনি নিজ জেলা কুষ্টিয়ায় নিজের বাসায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন উৎযাপন করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mbn8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন