আবার হাসপাতালে ভর্তি সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী

- Advertisements -

লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা আবদুল আবদুল গাফফার চৌধুরীকে আবার হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থতা নিয়ে তাঁকে গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ সেপ্টেম্বর লন্ডন সময় বিকেলে ফিরে আসেন বাড়িতে।
কিন্তু কয়েক দিন পরই নানা জটিলতা নিয়ে আবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিছুটা সুস্থ বোধ করায় গত কয়েকদিন আগে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে আসার দুইদিন পরই তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
চিকিৎসকরা বলেছেন, তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। সুস্থ হয়েই লিখতে শুরু করবেন।
উল্লেখ্য, হাসাপাতালের বিছানায় শুয়ে গত এক মাসে জীবনস্মৃতি লিখতে শুরু করেন তিনি। কিন্তু কাজটা এগিয়ে নিতে পারেননি। আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। আবদুল গাফফার চৌধুরী তাঁর সুস্থতার জন্য দেশের মানুষের দোয়া চেয়েছেন।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y9u2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন