ডিআরইউতে সাংবাদিকতায় এআই বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল

- Advertisements -

ডিআরইউতে সাংবাদিকতায় এআই বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল। দুপুর ২টায় উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো ৭ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় ডিআরইউর এর শফিকুল কবির মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুর দুইটাই অনুষ্ঠান স্থলে আসবেন তিনি।

Advertisements

আগামী ২ মে থেকে ৮ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে ৭ দিনে ৭টি ব্যাচ অংশ নেবে এবং প্রতি সদস্য শুধুমাত্র একদিন অংশগ্রহণের সুযোগ পাবেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে এর বাস্তব প্রয়োগ শেখানো হবে। অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শিখবেন। পাশাপাশি ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্ত করার পদ্ধতি, ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisements

এছাড়াও প্রশিক্ষণে এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হবে এবং হাতে-কলমে প্র্যাকটিক্যাল সেশন ও লাইভ ডেমোর মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

সময়োপযোগী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সদস্যদের আহ্বান জানিয়েছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণের জন্য সদস্যদের ডিআরইউতে যোগাযোগ করতে বলা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a2sd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন