ভেসুল চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

- Advertisements -

নাসিম রুমি: ফ্রান্সের ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমায় বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকী। আগামী ৬-১৩ ফেব্রুয়ারি বসবে এই উৎসব। উৎসবের ৩০তম এই আসরে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র বিচার করবেন তিনি। এবারের উৎসবে জুরিবোর্ডের সভাপতি বিখ্যাত ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ।

Advertisements

গতকাল ফারুকী ফেসবুকে লিখেন, ‘জুরিবোর্ডের সদস্য হতে পেরে আমি সম্মানিত, এখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’ আগে এই উৎসবে ফারুকীর ‘শনিবার বিকেল’ ও ‘নো ল্যান্ডস ম্যান’ পুরস্কৃত হয়েছিল।

এই উৎসবের জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mjgd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন