চাঁদপুরে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

- Advertisements -

চাঁদপুরের ফরিদগঞ্জে যন্ত্রদানব বালুবাহী ট্রাকের কাছে হার মানলেন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা এক নারী। আজ সোমবার বিকেলে উপজেলার ধানুয়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নূরুন নাহার (৫৫) পাশের প্রত্যাশী গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক মো. শাহজাহানের স্ত্রী। তাদের দুই ছেলে, তিন মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া জানান, সোমবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নূরুন নাহার।

Advertisements

এসময় তাকে বহনকারী অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এমন সময় বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত নূরুন নাহারকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার পর নিহত নূরুন নাহারকে প্রত্যাশী গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Advertisements

অন্যদিকে, দুর্ঘটনা সম্পর্কে ফরিদগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এই বিষয় তার কাছে কোনো তথ্য নেই বলে জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mk20
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন