অবশেষে ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিদান

- Advertisements -

ফরাসি ফুটবলে এক যুগের অবসান, আরেক কিংবদন্তির সূচনার অপেক্ষা। দীর্ঘদিন ধরেই যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটিই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে, ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে আসছেন জিনেদিন জিদান।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের সূত্রের বরাতে জানা গেছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে ইতোমধ্যেই মৌখিক সমঝোতায় পৌঁছেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জিদান। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব নেবেন বর্তমান কোচ দিদিয়ের দেশমের কাছ থেকে।

প্রায় ১৪ বছর ধরে ফ্রান্স জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসা দেশমের বিদায় ছিল অনেকটাই নিশ্চিত। ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই কোচের অধীনে ফ্রান্স জিতেছে বিশ্বকাপ (২০১৮) ও নেশনস লিগ, পাশাপাশি ২০২২ বিশ্বকাপেও খেলেছে ফাইনাল। তবে সময়ের পরিক্রমায় এবার সেই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, ৫৩ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই এই দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর থেকেই তিনি জাতীয় দলের দায়িত্ব পাওয়ার লক্ষ্যে ছিলেন। বিশেষ করে দেশম সরে দাঁড়ালেই সুযোগ আসবে, এমনটাই ছিল তার পরিকল্পনা।

তবে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হওয়ার আগে এখনও কিছু বিষয় চূড়ান্ত করা বাকি রয়েছে। মূলত কোচিং স্টাফের আকার ও সদস্যদের নিয়ে আলোচনা চলছে, যা ঠিক হলেই স্বাক্ষর করবেন জিদান।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে এফএফএফ সভাপতি ফিলিপ ডিয়ালো প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ সম্পর্কে। তিনি সরাসরি নাম প্রকাশ না করলেও বলেছেন, ‘আমি জানি কে হচ্ছেন’, যা কার্যত জিদানের দিকেই ইঙ্গিত করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mvuz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন