ঈদের ছুুটি শেষ, খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা

- Advertisements -

পবিত্র ঈদুল ফিতরের ছয়দিনের ছুটি শেষে আজ খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার। আজ বৃহস্পতিবার (৫ মে) থেকে এসব প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে।

করোনা বিধি-নিষেধের দুই বছর পর এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। গতকাল বুধবার (৪ মে) পর্যন্ত সবার মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

আনন্দ-উৎসব শেষে কর্মস্থলে ফিরছেন সবাই। আজ বৃহস্পতিবার (৫ মে) কর্মস্থলে যোগ দিতে রাতেই ঘরে ফিরেছেন অনেকে।

Advertisements

গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি গতকাল বুধবার (৪ মে) শেষ হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রবিবার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার দুই দিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের আগামী রবিবার (৮ মে) অফিস করতে হবে।

Advertisements

এদিকে আগামীকাল বৃহস্পতিবার অফিস করতে অনেকেই ঢাকায় ফিরবেন রাতেই। তবে অধিকাংশই এক দিন ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটি কাটাবেন বলে জানা গেছে। ঈদের পর ৫ মে ছুটি নিয়ে গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে ছুটি নিতে হবে। আর কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকেন ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7uks
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন