পরবর্তীতে ঘরোয়া সুরে তিনি বলেন, ‘খিদে পেয়েছে আমার। বাপের বাড়ি এসেছি, খেতে দেবেন না? আমি এখনো খাইনি, নামাজও হয়নি। সামনে আরও জনসভা আছে, অন্য প্রোগ্রাম আছে। তারপর আবার ঢাকায় ফিরতে হবে।’
প্রধানমন্ত্রীর এমন আন্তরিক ও স্বতঃস্ফূর্ত মন্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সাড়া দেন। অনেকেই তার এই সহজ আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। স্বামীর বক্তব্যে তার হাস্যরস উপভোগ করতে দেখা যায় তাকে। মঞ্চে উপস্থিত অন্য অতিথিদের মধ্যেও এ সময় প্রফুল্ল পরিবেশ লক্ষ্য করা যায়।
বক্তব্য চলাকালে দর্শকসারি থেকে এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার অনুরোধ জানালে জবাবে তিনি হেসে বলেন, ‘সেটা সম্ভব না। আমি আবার আসবো।’
অনুষ্ঠান শেষে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।
