সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

- Advertisements -

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ৯ টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisements

সেখান থেকে তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে।

Advertisements
মাজার জিয়ারত শেষে তিনি নির্ধারিত অনুষ্ঠান সুরমা নদীর তীরে চার হাজার ছয়শ ৩৫ কোটি টাকা ব্যয়ে ‘সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধনসহ বন্যা প্রতিরোধী ও অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধীসমাবেশে যোগ দেবেন। এ ছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
এদিকে শুক্রবার (১ মে) রাত থেকে সিলেটে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার সকালেও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6rz4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন