নতুন দল নিবন্ধনের বিষয়ে সোমবার গণবিজ্ঞপ্তি দেবে ইসি

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামীকাল সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।

Advertisements

আজ রবিবার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1eir
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন