আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজান মাসে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজ নিজ সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি।
