গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

- Advertisements -

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছান তিনি।

Advertisements

এরপর সেখানে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানানোর পর ওই হামলার আহত ও নিহতদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা যোগ দিয়েছেন শেখ হাসিনা। দীর্ঘ তিন বছর পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0qr2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন