সাভারে ভোট কেন্দ্রে অনিয়ম দেখে হতাশ ইসি মাহবুব তালুকদার

- Advertisements -

সাভারে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতি দেখে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘কোথাও কোনো লোকজন নেই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। পুলিশ আছে, র‌্যাব আছে কেউ কিছু বলেনি। কি নির্বাচন করছি আমরা?’

Advertisements

আজ বুধবার দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

Advertisements

নির্বাচনে অনিয়মের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0dlf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন