তাদের পরামর্শ অনুযায়ী, ওজন কমাতে চাইলে এমন খাবার বেছে নিতে হবে যা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাদ্য তালিকায় রাখা জরুরি। নিচে এমন একটি ডায়েট পরিকল্পনা দেওয়া হলো, যা নিয়ম মেনে অনুসরণ করলে ওজন কমার পাশাপাশি নিয়ন্ত্রণেও থাকবে এবং শরীরেও এনার্জি বাড়বে।
> দিনের শুরুতে খালি পেটে হালকা গরম পানিতে আদা মিশিয়ে খাওয়া যেতে পারে, যা চর্বি কমাতে সাহায্য করে। বিকল্প হিসেবে মৌরির জলও ভালো, কারণ এটি হজমশক্তি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
> সকালের নাশতায় সাড়ে আটটার মধ্যে চিড়া খাওয়া যেতে পারে, যা ফাইবারসমৃদ্ধ এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এর সঙ্গে প্রোটিনের জন্য পনির ও হলুদ মিশ্রিত দুধ খাওয়া যেতে পারে। একঘেয়েমি এড়াতে মাঝে মাঝে মিশ্র ফল ও হলুদ দুধও নেওয়া যায়।
> সকাল ১১টার দিকে এক মুঠো সূর্যমুখীর বীজ এবং এক গ্লাস ডাবের পানি খাওয়া ভালো, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং ক্ষুধা কমায়।
> দুপুর ১টার মধ্যে দুপুরের খাবার হিসেবে বাদামি চালের ভাত ও ডাল খাওয়া উচিত। এর সঙ্গে সালাদ রাখা জরুরি। চাইলে পনির ভুর্জি ও রুটিও বিকল্প হিসেবে নেওয়া যেতে পারে।
> বিকেল ৪টায় এক গ্লাস ঘোল খাওয়া যেতে পারে। এতে কম ক্যালোরি থাকলেও প্রোটিন ও পুষ্টিগুণে ভরপুর, যা শক্তি জোগায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক।
> রাতের খাবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সেরে ফেলা ভালো। এ সময় সবজি স্যুপ, ক্লিয়ার স্যুপ বা চিকেন স্যুপ খাওয়া যেতে পারে, যা হজমে সহায়তা করে এবং ওজন কমাতে সাহায্য করে। ঘুমানোর আগে এক কাপ গ্রিন টি বা মশলা চা খেলে উপকার পাওয়া যায়।