‘আমিও তো মানুষ, আমারো কষ্ট হয়’

- Advertisements -

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে অবসাদ ও দুশ্চিন্তার শিকার হয়েছিলেন সাবেক পর্নতারকা সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারও। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমিও তো মানুষ। আমারো তো কষ্ট হয়। কাছের মানুষগুলোর করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে ভয় পেয়েছি। প্রিয় মানুষগুলোর মৃত্যু ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।’

Advertisements

সাবেক এই পর্নতারকা আরও বলেন, ‘দীর্ঘ ১৭ মাস ধরে নিউ ইয়র্কে থাকা আমার পরিবারের কাছে যেতে পারিনি। ভারতে আমাদের বাড়িতে তিনটে বাচ্চা, আমাকে আর সানিকে কাজে যেতে হয়েছে। ওদের জন্যও ভয় ছিলো। আসলে ওই সময়টা সবার কাছেই খুব কঠিন।’

উল্লেখ্য, করোনার দ্বিতীয় থাবায় নিস্তেজ হয়ে পড়ে ভারত। প্রতিদিন দেশটিতে বহু মানুষের মৃত্যু হয়, লাফিয়ে লাফিয়ে বাড়ে সংক্রমণ। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছিলো বিভিন্ন রাজ্যের বাতাস। তবে এখন কিছুটা সংক্রমণ ও মৃত্যুর হার কমলেও করোনার একাধিক ধরনের প্রকোপ বিদ্যমান রয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nezo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন