বিতর্কের জবাব দিলেন অনুপম খের

- Advertisements -

নাসিম রুমি: নিয়মিত না হলেও বাংলা ছবি দেখেন তিনি। আর সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’ দেখে রীতিমতো মুগ্ধ হলেন বলিউড অভিনেতা অনুপম খের। সম্প্রতি কলকাতায় ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে নিজের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তনভীর দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন অনুপম খের। সেই সময়েই খবর পান একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’।

Advertisements

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ঋতুপর্ণা কেমন কাজ করলেন, তা জানার কৌতূহল ছিল তার। ছবিটি দেখার পর তিনি বলেন, নতুন পরিচালক হয়েও বেশ ভালো ছবি বানিয়েছেন অনিলাভ। আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। বাংলায় ভালো ভালো কাজ হয়।’
সুযোগ হলে বাংলা ছবিতে অভিনয় করবো।

অনুপম খের আরও বলেন, ‘বাংলা ছবির প্রিমিয়ার, হিন্দি ছবির প্রিমিয়ারের থেকে আলাদা নয়। দুই ক্ষেত্রেই নতুন ছবিমুক্তির আনন্দ উদ্‌যাপন হয়।’

এদিকে, অনুপমের আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ইতোমধ্যেই বিতর্কের শীর্ষে। অনুপমকে নিযেও বিতর্ক চলছে।এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান।

Advertisements

বলেন, ‘ছবি, বিতর্ক— এ সব নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলতে পারবেন। আমি আমার অভিনীত চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক আমাকে ‘গান্ধীজি’র চরিত্রে দেখবেন।’ আমি শিল্পী তাই আমাকে নিয়ে কেন বিতর্ক হবে?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/novf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন