বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

- Advertisements -

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের জন্য দীর্ঘ আড়াই মাস রোজা রেখে অসুস্থ হলেন খুদেজা আক্তার (৬৫) নামের এক নারী। আর তাই ভিডিও কলে ওই নারীর খবর নিলেন লুৎফুজ্জামান বাবর। আজ বুধবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসা দিচ্ছেন তিনি।

খুদেজা আক্তার উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রয়াত আব্দুল হাসেমের স্ত্রী।

জানা যায়, অসুস্থ খুদেজার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দ্রুত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটি প্রতিনিধিদল সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীর খোঁজখবর নেন। এ সময় লুৎফুজ্জামান বাবর ভিডিও কলের মাধ্যমে রোগীর খোঁজ-খবর নেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে চিকিৎসা করাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন ।

Advertisements

প্রসঙ্গত, ৬৫ বছর বয়সী নারী খুদেজা আক্তার আল্লাহ তালার কাছে মানত করেছিলেন লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হয়ে এমপি হলে দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সংসদ সদস্য লুৎফজ্জামান বাবর। বিজয়ী হওয়ার পর গত ২১মার্চ ঈদ উল ফিতরের পরের দিন থেকে খুদেজা আক্তারের মান্নাতে দীর্ঘ আড়াই মাসের রোজা রাখতে শুরু করেন তিনি।

রোজা রেখে কয়েকবার অসুস্থ হলেও রোজা ভাঙেনি খুদেজা। আজ বুধবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

Advertisements

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ন আহ্বায়ক শেখ রিপন বলেন, ‘আমার বড় চাচি মা আল্লাহ তালার কাছে মান্নত করেছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই যদি সহিসালামতে জেল থেকে বের হয়ে নির্বাচন করতে পারেন এবং এমপি হতে পারেন তাহলে তিনি দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন। মান্নাতে রোজা সম্পূর্ণ করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন। দেশবাসীর কাছে আমার বড় চাচি মা’র সুস্থতার জন্য দোয়া চাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান তিনি বলেন, ‘খুদেজা আক্তার দীর্ঘদিন রোজা রাখার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাই উনাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উনার সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o8jn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন