রোগী দেখতে যাওয়া সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাদি ও নাতনি

- Advertisements -

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে রোগী দেখতে যাওয়া সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাদি ও নাতনি। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হন। শনিবার (১৬ আগস্ট) স্বনির্ভর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। সে প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে।

Advertisements

আহতরা হলেন- মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

আহত রুবেল মিয়া জানান, তারা কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মারিয়া। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা আক্তার।

Advertisements

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ তাদের বাড়িতে হস্তান্তর করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oes9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন