হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কাল

- Advertisements -

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে শুক্রবার (২১ মে)। সূত্রের বরাতে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

Advertisements

খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ বাড়ছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মিসরীয় কর্মকর্তারা। আর ইসরায়েলি সামরিক বাহিনী গোপনীয়ভাবে স্বীকার করেছে, তারা তাদের উদ্দেশ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির কলাকৌশল প্রস্তাব করা হয়েছে। এখন এটি কেবল সময়ের ব্যাপার।

এর আগে বাইডেন প্রশাসন আভাস দিয়েছিল যে চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ মিসর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ooov
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন