রোহিতকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

- Advertisements -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই তারকা ব্যাটসম্যান আজ ওপেন করতে নেমে ১৮ বলে ২৮ রান করে আউট হন।

এই ২৮ রান করার পথেই অনন্য রেকর্ড গড়েন কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে কোহলি করেন ১১৭৪ রান। যা একটি নির্দিষ্ট দলের বিপক্ষে যেকোনো ব্যাটাসম্যানের সর্বোচ্চ রান।

Advertisements

এর আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। কোহলির সমান সংখ্যক ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১৬১ রান করেছেন রোহিত।

আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২৫০ রানের পাহাড় গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দলের হয়ে মাত্র ২৫ বলে তিনটি চার ও আটটি ছক্কার সাহায্যে অপ্রতিরোধ্য ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। ২৯ বলে ৫০ রান করেন পাড্ডিকাল।

Advertisements

এছাড়া ফিল সল্ট ৩০ বলে করেন ৪৬। অধিনায়ক রজত পাতিধর ১৯ বলে ৪৮ রান করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/op1q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন