কালিহাতীতে সড়ক পারাপারে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

- Advertisements -

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক পারাপারের জন্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার আয়োজনে কালিহাতী সদরের ইকরা একাডেমি স্কুলে সংগঠনটির কালিহাতী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল মুনছুরের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisements

আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার সভাপতি মোঃ ইস্কান্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা ও রাজাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।

Advertisements

এসময় ইকরা একাডেমি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8t2l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন