নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

- Advertisements -

আলমগীর হোসেন: নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল রবিবার বিকেলে ঢাকা কাকরাইলে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন মহাসচিব লিটন এরশাদ। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

দাউদকান্দি উপজেলা শাখায় ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে ৯ জন উপদেষ্টা এবং ৯ জন পৃষ্ঠপোষক করা হয়েছে।

Advertisements

কমিটিতে আলমগীর হোসেন সভাপতি ও মোঃ আবুল হাসান ফারুক সাধারণ সম্পাদক। সহ-সভাপতি ডা: মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহ জালাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম , সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ ফকির, অর্থ সম্পাদক আহনাফ তিহামী,সাংগঠনিক সম্পাদক নারায়ণ বণিক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল বাশার সুমন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ হানিফ খাঁন , আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ রাসেল আহমেদ , সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের নয়ন,মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সেলিনা আক্তার ও যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা সরকার মিরাজ। কার্যকরী সদস্য শ্যামল মিত্র রায়, হোসাইন মোহাম্মদ দিদার, সাইদুল ইসলাম, তুষার কান্তি ঘোষ, মোঃ তৌফিকুল ইসলাম রুবেল , মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফয়সাল সিকদার, নাহিদ ফরহাদ, মোঃ জালাল উদ্দিন, ইয়াছির প্রধান, মোঃ রবিন হোসেন শেখ , মোঃ সাজিদ, সুমন মিয়া, ইকরামুল হাসান, মোঃ নাজমুল হাসান, নাইমুর রহমান দুর্জয়, মোঃ নাদিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মিনহাজ ও মোঃ সোহাগ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নবায়নের মাধ্যমে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisements

নিসচার এই কার্যক্রম সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তোলার আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তারা উল্লেখ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1a4o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন