কিশোরগঞ্জে নিসচার নবগঠিত কমিটির পরিচয়পত্র বিতরণ

- Advertisements -

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ করা হয়।

“নিসচা” কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. খসরুজ্জামান শরিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু,চেম্বার অব কমার্স এর সহসভাপতি শামছুল ইসলাম শামীম, নিসচা’র সিনিয়র সহসভাপতি বদরুল হুদা সোহেল, ইঞ্জিনিয়ার কাইয়ুম আকন্দ,আব্দুল হালিম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisements

অন্যান্যদের মধ্যে নিসচার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি: শফিউল আলম জিএম আরজু, ইকবাল বাহার বুলবুল, অর্থ সম্পাদক ইঞ্জি: মো. কামরুল হাসান বাদল,সাংগঠনিক সম্পাদক মো. কবীর, আইন বিষয়ক সম্পাদক শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলাল, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম ভুইঁয়া, প্রচার সম্পাদক লুৎফুল কবীর, দপ্তর সম্পাদক মোবারক হোসেন, প্রকাশনা সম্পাদক মঈদুর রহমান ইফাজ, ক্রীড়া সম্পাদক হাবিবুল্লাহ বাহার রানা, যুব বিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা আক্তার মশগুলসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisements

বক্তারা সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে নিয়ে আলোচনা করেন। নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। সড়কে পরিনবহন খাতে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করেন। এবং তার রোগমুক্তি কামনায় দোয়া করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uhss
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন