বগুড়ায় দিন-রাত টানা নিসচার ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

- Advertisements -

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে আজও কর্মিদের সিফট ভাগ ভাগ করে চলে সারাদিন ও রাত পর্যন্ত ট্রাফিক ক্যাম্পেইন। পাশাপাশি এই ট্রাফিথ পুলিশের দায়িত্বে কাজ করা শিক্ষার্থীদের মাঝে নিসচার সৌজন্যে খাবার বিতরণ করা হয়।

Advertisements

বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক আলামিন এর তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক জাইদুল রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, কার্যনির্বাহী কল্যান কুমার, আমিন, সোহাগ সাদমান, আক্কাস আলী, মমিনুর রশিদ প্রমূখ।

Advertisements
উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা বগুড়া শাখা কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rnon
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন