বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে অসুস্থ পরিবহন শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের বালুচর গ্রামের তার নিজ বাড়িতে এ সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন আন্নাজাত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু।
জানা যায়, বড়লেখা পৌরসভার বালুচর গ্রামের পরিচিত মুখ পরিবহন শ্রমিক ইসহাক আলী কয়েক মাস থেকে টিভি রোগসহ নানান জটিল রোগে ভূগছেন। তার পক্ষ থেকে এই জটিল চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
পরে একই গ্রামের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন বিষয়টি জানতে পেরে কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেনের ফেসবুক আইডির ভিডিও বার্তার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়। তার এই ভিডিও দেখে এগিয়ে আসে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
এদিকে নিসচা নেতৃবৃন্দরা বলেন, পরিবহন শ্রমিক ইসহাক আলীর চিকিৎসার জন্য আমাদের সংগঠন সাধ্যানুযায়ী সহযোগিতা করেছে। আমরা আশা করবো বিভিন্ন সংগঠন, প্রবাসী ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়া নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক, স্বেচ্ছাসেবী ও দেশের কল্যাণকর সার্বিক বিষয়াদি নিয়ে জনস্বার্থে কর্মকাণ্ড চলমান রয়েছে।
