বড়লেখায় বানভাসি মানুষের রোগমুক্তি কামনায় নিসচার দোয়া মাহফিল

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সারাদেশের বন্যা দুর্গত এলাকার বানভাসি মানুষের রোগমুক্তি কামনা ও নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা আমেরিকা প্রবাসী আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র মায়ের আশুরোগ মুক্তি কামনায় এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

রবিবার (১৭ জুলাই) রাত ৯ ঘটিকায় পৌর শহরের ইয়াকুবনগরের মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের তত্বাবধানে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় ভানবাসি মানুষের রোগমুক্তি কামনাসহ দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে করে দোয়া পরিচালনা করেন ইয়াকুবনগর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুনাওয়ার হোসাইন মাহমুদি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ue68
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন