মন্ত্রীর সাথে দাগনভূঞা নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ

- Advertisements -

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞার কৃতি সন্তান, আবদুল আউয়াল মিন্টু—বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন “নিরাপদ সড়ক চাই” দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার দাগনভূঞার নিজ বাসভবন দুলামিয়া কটন মিলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত নিরাপদ সড়ক বিষয়ক স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Advertisements

মন্ত্রী সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রমকে ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Advertisements

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, কার্যকরী সদস্য গোলাম রসুল মেনন, জহির উদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r13i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন