টাঙ্গাইলে মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই এর “শ্রদ্ধাঞ্জলি” নিবেদন

- Advertisements -

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭১’এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Advertisements

‘নিসচা’ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ-সাধারন সম্পাদক সেতারুজ্জামান রিপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিমুদ্দিন, মহিলা বিষয়ক নাজমুস সালেহীন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মিন্টু, কার্যকরী সদস্য লায়ন জাহাঙ্গীর আলম, সহঃঅধ্যাপক অনিক রহমান বুলবুল, মুক্তি হাসান, হাবিব রেজা চাকলাদার, শাহনাজ মুন্নী প্রমূখ।

এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সকলকে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ঝান্ডা চাকলাদার।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fo31
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন