নিসচা নওগাঁ জেলা শাখার অনুমোদন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) নওগাঁ জেলা শাখার নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

আজ নিসচার প্রধান কার্যালয়ে নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ সহিদুল ইসলাম লিটনের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ

Advertisements

এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং সহ সাংগঠনিক সম্পাদক এম নাহিদ মিয়া।

কমিটির অনুমোদন প্রদানকালে মহাসচিব লিটন এরশাদ বলেন, নওগাঁ জেলা শাখার নতুন কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করতে কার্যকর ভূমিকা পালন করবে।

Advertisements

এসময় তিনি নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u7z3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন