নিসচা বগুড়া জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

- Advertisements -

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়ায় গরীব, অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ রাতে শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে শীতার্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় বগুড়া জেলা শাখার সভাপদি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে। বিতরণ পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক রকিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পুলিশ বগুড়া রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর জনাব মোঃ খাইরুল ইসলাম।

Advertisements

উল্লেখ, নিসচা বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল আমিন এর আজ জন্মদিন উপলক্ষে এই মানবিক কর্মসুচি পালন করে নিসচা।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শাখার প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য আমিন ইসলাম, আরমান হোসেন ডলার,মানিক প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yiqw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন