নিসচা বরিশাল জেলা কমিটির সচেতনতা মূলক প্রচার-প্রচারণা

- Advertisements -

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় সড়কে কোন ধরনের বিশৃঙ্খলা দেখতে চাই না বলে মন্তব্য করেছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যরা।

আজ ( ৪ জুন) রোজ বুধবার বিকেল ৫ টায় রুপাতলী বাস টার্মিনাল এলাকায় চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচার-প্রচারণায় এসব কথা বলেন নিসচার সদস্যরা।

Advertisements

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গতি, লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধসহ সকল ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

এ বিষয় নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সাথে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। এছাড়াও বাস টার্মিনাল এলাকায় টানা ৭ দিন মাইক বাজিয়ে নিসচা বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করা হবে।

এ বিষয় নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করার একটা কমন অভিযোগ পাওয়া যায়। এছাড়াও দেখা যায় ঈদ আসলেই ফিটনেস বিহীন লক্কর ঝক্কর ও পুরাতন গাড়ি রং করে সড়কে নামানো হয় যা দূর্ঘটনার অন্যতম কারণ। আমরা এই ধারাবাহিকতা থেকে বের হতে চাই।

Advertisements

জনসচেতনতা মূলক প্রচারনায় আরও উপস্থিত ছিলেন, টিআই মামুন আল-আমিন, সার্জেন্ট মোঃ রাজিব আল হাসান, নিসচার সাংস্কৃতিক সম্পাদক জত্যিময় কর্মকার, বিআরটিএ অফিস সহকারী কাজী মো: ওহিদুজ্জামান জুয়েল, সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ অন্যান্যরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fueo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন