নিসচা রাজশাহী জেলা শাখার সড়ক নিরাপত্তা বিষয়ক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

- Advertisements -

আজ ১১ অক্টোবর শনিবার ”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা লক্ষীপুর মোড় সংলগ্ন মিন্টু চত্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

Advertisements

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো পুরো অক্টোবর মাসজুড়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠান করা হয়। সন্ধ্যার পরে নগরীর সিএন্ডবি মোড়ে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- আজমিরা আক্তার পাপিয়া, আসমানী খাতুন আখি, সদস্য- সাগর, মিজান, সময় প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2pnv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন