পাবনা জেলা শাখার আয়োজনে নিসচা-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা বাংলাদেশে পালিত কর্মসূচির অংশ হিসেবে নিসচা পাবনা জেলা শাখার আয়োজনে সমাবেশ ও রয়্যালী শেষে কেক কেটে মোনাজাত করা হয় ।

Advertisements

আজ সন্ধ্যা ৬ টায় নিসচা পাবনা জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে এক রয়্যালী ঢাকা-পাবনা মহা সড়ক প্রদক্ষিণ করে নিসচা পাবনা জেলা শাখার কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।। রয়্যালী শেষে আলোচনা সভা, কেক কাটা ও মরহুমা জাহানারা কাঞ্চন, মরহুম এহসান উল হক কামালসহ সড়ক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) স্থপতি আবু রায়হান রুবেল ।। সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল), অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কে এম মোখলেছুর রহমান রাসেল ।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মোকাব্বর হোসেন বিজু, আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, ইঞ্জি: মেহেদী হাসান বিপ্লব, দেওয়ান নাসিম, এবাদত হোসেন, রাতুল, পিন্টু, সিয়াম, মেহেদী প্রমূখ ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cutd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন