বগুড়া বিআরটিএ-র সাথে নিসচা শাখার মতবিনিময়

- Advertisements -

বগুড়া বিআরটিএ অফিসে সহকারী পরিচালক (ইন্জ্ঞিনিয়ারিং) আব্দুলাহ আল মামুন এর সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় বগুড়া বিআরটিএ অফিসে সহকারী পরিচালক (ইন্জ্ঞিনিয়ারিং) আব্দুলাহ আল মামুন এর সাথে নিসচা বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সড়ক নিরাপত্তা ও আগামী ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বিষয়ে আলোচনা করা হয়।

Advertisements

এসময় বগুড়া বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জ্ঞিনিয়ারিং) বলেন, নিসচা বগুড়া জেলা শাখার কার্যক্রম প্রশংসার দাবিদার। তিনি নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ জানান এবং অভিনন্দন জানান ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস জাতীয়ভাবে এবার ৮ম বারের মতো পালন হতে যাচ্ছে এই দিবসে সরকারিভাবে নির্দেশ মোতাবেগ সকল কর্মসূচিতে নিসচা বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন এবং নিসচার যেকোন কাজে সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও সড়ক নিরাপত্তামুলক গুরুত্বপূর্ণ নানা নির্দেশমূলক পরামর্শ প্রদান করেন।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ সাধারন সম্পাদক আঙ্গুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার, প্রকাশনা সম্পাদক জাইদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন ডলার, সদস্য আবু রায়হান, আলিম, কল্যাণ কুমার, আবু হাসনাত, আহম্মেদ উল্যা প্রমুক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5ckn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন