বড়লেখায় ট্রাফিক সার্জেন্টের সাথে নিসচার সড়ক নিরাপত্তা শীর্ষক মতবিনিময়

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলীর সাথে আজ মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Advertisements

সোমবার (৪ নভেম্বর) রাত ৮ টায় বড়লেখা থানা সংলগ্ন ট্রাফিক পুলিশ কার্যালয়ে সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক ও নবনির্মিত সড়কের ঝুকিপূর্ণ এবং নানাবিধ বিষয়াদি নিয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী মতবিনিমকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ ও ঠিকানা মিডিয়ার প্রতিনিধি জাহাঙ্গীর আলম শুভ।

এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী ও নিসচা নেতৃবৃন্দরা সড়ক দুর্ঘটনারোধে এবং নবনির্মিত সড়কে শৃঙ্খলা প্রনয়ণে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিসচা’কে সার্বিক সহযোগিতাসহ একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jet5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন