বড়লেখায় নিসচা’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় দাসের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মস্তুফা উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, মাওলানা আব্দুল হামিদ, হাসিব আলী, মাছুমা বেগম, চম্পা রানি দাস ও সুছতা বিশ্বাস।

Advertisements

এছাড়াও বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ চুন্নু ও দিগন্ত দাস দ্বীপ্ত প্রমুখ।

Advertisements

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা আজ জাতীয় জীবনের এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ চলাচল নিশ্চিত করা ও অন্যদের সচেতন করতে শিক্ষার্থীরাই হতে পারে পরিবর্তনের অগ্রদূত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m1f5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন