বড়লেখায় সড়কে নেই পর্যাপ্ত ট্রাফিক, শৃঙ্খলা কার্যক্রমে নিসচা

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা পৌর শহরে পর্যাপ্ত ট্রাফিক না থাকায় জনস্বার্থে সড়কে যানজট নিরসনে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Advertisements

রবিবার (১০ অক্টোবর) সড়কে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম ও আদম আলীসহ নিসচার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নিসচা নেতৃবৃন্দরা জানান, ট্রাফিক পুলিশের বিশেষ ট্রেনিং থাকার কারণে পৌর শহরে অসহনীয় যানজটের দেখা দেয়। যানজট নিরসনে সড়কে শৃঙ্খলায় ট্রাফিক সদস্য হাদিকুল ইসলাম নিসচার সহযোগিতা কামনা করেন। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন যানজট নিরসনে সড়কে শৃঙ্খলায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবে নিসচা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dfg3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন